যমুনায় নৌকাডুবিতে মা ও শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০১ এএম, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে যমুনা নদীতে নৌকা ডুবিতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজনকে উদ্ধার করে পুলিশ ও স্থানীয় জনতা।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন নৌকা ডুবির বিষয়টা নিশ্চিত করেছেন।
এরআগে, সোমবার রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর এলাকায় নির্মাণাধীন শিল্পপার্কের উত্তরপাশে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর গ্রামের খোকন শেখের স্ত্রী আয়েশা সিদ্দিকা (৩০) ও তাদের শিশু সন্তান আরাফাত।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, শিল্পপার্ক থেকে উত্তর দিকে মোহনপুর গ্রামে যাবার পথে যমুনা নদীর একটি ক্যানেল রয়েছে। বর্ষা মৌসুমে নৌকা যোগে ওই ক্যানেলটি পার হতে হয়।
গত রাতে খোকন শেখ তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে পূর্ব মোহনপুরে যাবার পথে নৌকাযোগে ক্যানেলটি পার হচ্ছিলেন। এ সময় বৈরী আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই শিশু আরাফাত ডুবে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। তিনজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করলেও আশংকাজনক অবস্থায় খোকন শেখের স্ত্রী আয়েশা সিদ্দিকাকে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








